1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০

বান্দরবান : বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে হোসনে আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের ৬নং ওয়ার্ড নিউ গুলশান এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ জুলাই জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানা নিয়ে হোসনে আরা বেগম হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎস সন্দেহ করলে তাকে করোনা ইউনিটে পাঠায়। পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করে ওই দিনই তার নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। ৩ জুলাই তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এর পর ৪ জুলাই সকাল থেকে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু তার পরিবার চট্টগ্রাম নিতে সম্মত হয়নি। পরে বিকেলে তিনি মারা যান।
এদিকে তার দাফনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।
বান্দরবান সিভিল সার্জন ডা.অং সুই প্রু বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।বয়স্ক হওয়ায় তার কোমর বিডিটি ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছিল। কিন্তু তার পরিবার নিয়ে যায়নি।
উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ৪০০ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন সুস্থ হয়ে গেছে। মৃত্যু হয়েছে দুইজনের।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com