1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সামাজিক নিরাপত্তা বেষ্টনী’র সুবিধা পাইয়ে দিতে ইউপি সদস্য কর্তৃক স্বামী পরিত্যক্তা অন্তঃসত্ত্বা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’র আওতায় ভিজিডি (ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও বিধবা ভাতা পাইয়ে দিতে স্বামী পরিত্যক্তা এক নারীকে অন্তঃসত্ত্বার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামের ইউপি সদস্য ইন্তাজ আলীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিধবা ও ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভনে ফেলে স্বামী পরিত্যক্তা হালিমা (৩৫) নামে এক নারীর সাথে স্থানীয় ইউপি সদস্য ইন্তাজ আলী বেশ কিছুদিন যাবত অবৈধ মেলামেশা করে আসছিল। এমনকি তার সাথে সর্ম্ক গড়ে এখানে-সেখানে ঘুরাফেরাও করত ইন্তাজ আলী। সম্প্রতি ওই নারী ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। ফলে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় ও ইউপি সদস্য ইন্তাজ আলী গা ঢাকা দেয়। এ ব্যাপারে ওই নারীর পরিবার ও এলাকাবাসী ইউপি সদস্য ইন্তাজ আলীর বিচার চেয়ে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে চেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com