1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা ‘লাইভ’ দেখেছেন ট্রাম্প

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কারাকাসে বৃহৎ পরিসরে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মাদুরোর গ্রেপ্তারের ঘটনাটি টেলিভিশন অনুষ্ঠানের মতো রিয়েল টাইমে দেখেছেন।

শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজ জানিয়েছে, এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইউএসএস ইও জিমা জাহাজে চড়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছেন মাদুরো। ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে মাদক ও অস্ত্রের অভিযোগের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে গোপনে পরিকল্পিত এই অভিযানের সময় একটি হেলিকপ্টারের আঘাতে কিছু আমেরিকান আহত হয়েছেন।

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন এবং অভিজাত মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যান।

ট্রাম্প ভেনেজুয়েলার তেলের দিকে ইঙ্গিত করে বলেছেন, ভেনেজুয়েলার তেল শিল্পের ভবিষ্যতের সঙ্গে আমেরিকা ‘খুব জোরালোভাবে যুক্ত’ হবে- কারণ এখন আর এটি মাদুরোর নিয়ন্ত্রণে নেই। তিনি ফক্স নিউজে বলেন, ‘আমাদের কাছে বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো আছে- সবচেয়ে বড়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com