1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি 

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) রাতেও অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। বৈঠকে বেশির ভাগ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এতে নিরপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। এই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। নেপালের বিপক্ষে গ্রুপের

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com