1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সিলেটে বসতবাড়ি থেকে ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সিলেট : সিলেট নগরীর একটি বাড়ি থেকে ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

তিনি জানান, শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ১২ কেজির মোট ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এসব সিলিন্ডার অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

মোহাম্মদ আরিফ মিয়া বলেন, এভাবে আবাসিক ভবনে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা বেআইনি ও ঝুঁকিপূর্ণ। সিলিন্ডার সংরক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত লাইসেন্স ও নির্দিষ্ট গোডাউন থাকতে হয়।

তিনি আরও জানান, ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত সিলিন্ডার জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনের মধ্যে সিলিন্ডারগুলোর ক্রয়-বিক্রয়ের পূর্ণাঙ্গ তথ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com