1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

ঢাকা: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

সোমবার (৬ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭৬ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। নতুন করে সারা দেশে থেকে ১৫ হাজার ২০১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৬৮টি ল্যাবে ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩০৭ জনের নমুনা।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১১ জন নারী। এ পর্যন্ত মোট  ১ হাজার ৬৫৭ জন পুরুষ ও ৪৩৯ জন নারী মারা গেছেন।

নিহত ৪৪ জনের মধ‌্যে ১৭ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রামের, বরিশাল বিভাগের চারজন, রাজশাহী ও সিলেট বিভাগের তিনজন করে, খুলনা, রংপুর ও ময়মনসিংহের দুইজন করে রয়েছেন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com