1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করায় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী নজরুল ইসলাম (৪৬) নিহতের অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র রুবেলে প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলেও সন্ধ্যার দিকে সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ওই নির্বাচনী কার্যালয় বন্ধ করতে চাপ প্রয়োগ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে পরিবার ও স্বতন্ত্র প্রার্থী রুবেলের সমর্থকরা।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com