1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৫ মরদেহ উদ্বার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক ; সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অন্যটি ছেলে শিশুর হতে পারে। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে গেলে পোড়া মরদেহ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা-পুলিশ সেখানে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের এই পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। যার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সেখান থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই তিনটি খুনের ঘটনায় কোনো নিহতেরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com