1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

মালয়েশিয়া ও ইতালি থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে।

পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com