1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

বিদ্যালয়ের শিক্ষার্থী ৬০ জন, উপস্থিত ১ জন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও ওই দিন দুপুর পর্যন্ত মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত ছিল। অথচ বিদ্যালয়ের ভর্তি খাতায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬০ জন শিক্ষার্থীর নাম রয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ ভালো অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন বলেন, মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com