1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেছে মানিক মিয়া (২০) নামে এক মাদকাসক্ত যুবক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী বাজার সংলগ্ন দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের চা বিক্রেতা শাহজাহান ভান্ডারীর ছেলে মানিক মিয়া বেশকিছুদিন যাবত মাদকাসক্ত হয়ে পড়ে। বাউন্ডেলে স্বভাবের মানিকের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর প্রায় বছরখানেক হলো দ্বিতীয় বিয়ে করেছে। তবে তার দ্বিতীয় স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। ফলে নানা সময় পারিবারিক অশান্তি লেগে থাকতো। মঙ্গলবার রাতে অন্যান্য সময়ের মতোই খাবার খেয়ে স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে মানিক। এরপর প্রায় এগারোটার দিকে ঘুম ভাঙলে ঘরের ধন্যার সাথে গলায় রশি পেঁচানো স্বামীর মরদেহ ঝুলতে দেখে স্ত্রী শুকতারা বেগম।

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল ধেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার সেকেন্ড অফিসার এসাই নুরুল আমীন জানান, মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com