
নালিতাবাড়ী (শেরপুর) : মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ তিদবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) উপজেলা দক্ষিণ নাকশি গ্রামে অনুষ্ঠিত মাঠ দবিসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আলমীর কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মওদুদ আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, মাশরুম চাষী কৃঞ্চ চন্দ্র সিংহ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।