1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম : আন্দালিব রহমান পার্থ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ২০০৮ সালে আমার বাবার প্রতি ভোলাবাসীর আস্থা ও দোয়ায় আমি সংসদে গিয়েছিলাম, আমরা সেসময়ে বিরোধী দল ছিলাম। আপনারা জানেন, তখন কারা ক্ষমতায় ছিল, ভোলার কী পরিবেশ ছিল। তবে আলহামদুলিল্লাহ, ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে, সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়।

তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশের দরবেশকে (সালমান এফ রহমান) দরবেশ আমি বানিয়েছিলাম। লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল সেটা আপনাদের দোয়ায় ভোলার পার্থ সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচনি গণসংযোগকালে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আল্লাহ এবার একটা সুযোগ দিয়েছেন ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব ভেদাভেদ ভুলে আহ্বান করবো আসুন আমরা ভোলাটাকে গড়ি। আমরা কারো সাথে অন্যায় করতে চাইনা, কোনো প্রতিশোধ নিতে চাই না। সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি, লুট, টেন্ডারবাজি হবে না। যেখানে শালিশ করে পয়সা খাওয়া হবে না।

আমি আপনাদেরকে একটা কথা বলি, ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানাতে পারবো না, তবে যদি সুযোগ পাই তাহলে মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় বিজেপির ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে এসে পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এরপর সেখান থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। তাকে সংবর্ধনা জানাতে ভোলার খেয়াঘাট সড়কে ঢল নামে মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com