1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

মহাসড়কে ‘নির্বিঘ্নে’ অটোরিকশা চালানোর দাবিতে চালকদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গাজীপুর : গাজীপুরে মহাসড়কে অটোরিকশা চালানোর দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।

এসময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেন তারা। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণার সামনে এ অবরোধ সৃষ্টি করেন ব্যাটারিচালিত অটোরিকশার শতাধিক চালকরা।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল পুরো নিষিদ্ধ থাকলেও চালকরা আইন মানছেন না। এতে প্রতিনিয়তই পুলিশ অটোরিকশা আটক করে থানায় নিচ্ছেন। অনেক অটোরিকশা আবার অকেজো করেও দেওয়া হচ্ছে। মহাসড়কে নির্বিঘ্নে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান করছেন চালকরা।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শত শত কর্মজীবী মানুষ।

অটোরিকশা চালক সুমন বলেন, সরকার যদি মহাসড়কে অটো চালাতে না দেয় তাহলে অবৈধ সব গাড়িই বন্ধ করে দিতে হবে। আমরা টাকা দিয়া কিনা তারপর সড়কে নামছি। সরকার তো অটো তৈরি করা বন্ধ করতে পারে নাই। আমাগো মতো গরিবের রুটিরুজি বন্ধ করলে সরকার কি আমাগো খাওয়ার ব্যবস্থা করে দেবে।

রাশেদুল নামে আরেক চালক বলেন, আমাগো কি সামর্থ্য আছে প্রাইভেটকার কিনার। কষ্ট কইরা একটা অটো কিনে রাস্তায় নামছি। এই আয় রোজগার দিয়া পরিবার নিয়া বাইচা আছি। তবুও পুলিশ প্রতিদিন ধইরা নিয়া যায়, মামলা দেয়। আমাদের বিনা বাধায় গাড়ি চালাতে দিক।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি যদি যৌক্তিক হয় তবে সরকার সেটা বিবেচনা করবে। আমরা আইনগতভাবে কাজ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com