1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২৫ জানুয়ারি) সমাবেশস্থলের প্রবেশদ্বারে এবং মূল ফটকের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, এপিবিএন, র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সদরঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিব বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর পলোগ্রাউন্ড ময়দানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সিএমপি কমিশনারের নির্দেশনায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, শনিবার রাত থেকে পুলিশ পলোগ্রাউন্ড ময়দানে অবস্থান করেছে। সমাবেশস্থলে নিরাপত্তায় তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com