1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বরের মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা : কুমিল্লা–১০ আসনে বিএনপি নেতা মোবাশ্বর আলম ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাকে ঋণখেলাপি নন বলে ঘোষণা করে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

আইনজীবীরা জানান, ঋণ খেলাপি অভিযোগে রিটানিং কর্মকর্তা ও কমিশন তার প্রার্থিতা বাতিল করে। কিন্তু তিনি ঋণ পরিশোধ করায় উচ্চ আদালত থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট তার মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন।

এদিকে, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আপিল সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি নিয়ে আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com