1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ভালুকায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ : শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থকদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ দুটি স্থানে অগ্নিসংযোগ করা হয়।   রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের বক্তব্য জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি রাত সাড়ে ৮টার দিকে বলেন, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংর্ঘষে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা থেমে থেমে চলছে বলে শুনেছি। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একাধিকস্থানে অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com