1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল কেন সমালোচনা করে, প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২০২২ ফুটের পতাকা নিয়ে পাবনায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস স্টেশনে ফায়ার সার্ভিস কর্মকর্তার নাচানাচির ভিডিও ভাইরাল শ্রীবরদীতে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ : ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

দলকে বিজয়ী করতে দিক-নির্দেশনা দিবেন আগামীর পথচলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘ইতিমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।’

সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, ‘প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com