1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও বনায়ন সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (১৩ জুন) দুপুরে বালিজুরী রেঞ্জের সদর বিটের খ্রিস্টানপাড়া এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। এছাড়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বাগান উপকারভোগী, ইআরটি সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পূর্বে অবৈধ দখলমুক্ত করা বনভূমিতে এ কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার দেশীয় প্রজাতির চারা রোপণ করা হয়েছে। রোপিত চারাগুলোর মধ্যে বহেড়া, আমলকি, হরিতকি, চালতা, আতা, জলপাই, গাদিলা ও জামসহ প্রায় ৪০ প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ গাছ রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com