1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে দিনব্যাপী মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা কম্প্যাশন প্রকল্প অফিস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। “মর্যাদাপূর্ণ জীবন, কর্মসংস্থান ও টেকসই জীবিকার জন্য আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটি এবং শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোর-২’ প্রকল্প।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, জীবিকা, ভাষা, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষায় সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তাদের অবদান, বাস্তবতা ও অধিকারভিত্তিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বকশীগঞ্জ উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনন্ত ম্রং। এছাড়া বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লেবানুস মারাক, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি এবং শ্রীবরদী উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুন উর রশিদ দুদু, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রনি এবং দৈনিক ইত্তেফাকের শ্রীবরদী প্রতিনিধি তাসলিম কবির বাবুসহ অন্যান্য সাংবাদিকরা।

কর্মসূচিতে শ্রীবরদী, ঝিনাইগাতী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ব্যবস্থাপনা কমিটির সদস্য, গ্রাম কমিটির প্রতিনিধিসহ কারিতাসের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরার জন্য এমন অংশগ্রহণমূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com