1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

স্টেশনে ফায়ার সার্ভিস কর্মকর্তার নাচানাচির ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন সাব-অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি স্টেশনের ভেতরেই তার নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ভারপ্রাপ্ত সাব অফিসার মো. আশরাফ উদ্দিন বহিরাগত এক নারীকে নিয়ে স্টেশনের ভেতরেই বিভিন্ন অঙ্গভঙ্গিতে গানের তালে তালে নাচছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তার অপেশাদার ও নৈতিকতা বিবর্জিত আচরণে ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ জানান, তার এমন কর্মকাণ্ডের কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে।

সাতানী শ্রীবরদী মহল্লার মো. মিয়া, মো. হুমায়ুন কবিরসহ একাধিক ব্যক্তি বলেন, একজন অফিসারের এমন কাজ খুবই লজ্জাজনক। তার বয়স ৫০ বছরের বেশি। অফিস প্রাঙ্গণে নারী নিয়ে নাচ-গান করা খুবই দুঃখজনক। এমন অফিসারের জন্য পুরো ফায়ার সার্ভিস অফিসের বদনাম হচ্ছে। আমরা তার দ্রুত অপসারণের দাবি জানাই।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অনৈতিক পরিবেশ কোনোভাবেই কাম্য না। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর প্রতি জনগণের আস্থা সংকটের সৃষ্টি হয়েছে। এছাড়াও কয়েকদিন আগে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে সন্ধ্যায় গান বাজনার নামে বহিরাগত নারী নিয়ে নৃত্য পরিবেশন করেন। এ নিয়ে ফায়ার সার্ভিস স্টেশন অন্যান্য সদস্যদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রীবরদী উপজেলার ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, আমি টিকটক করার জন্য ভিডিওটি করেছিলাম। অনেকেই টিকটক করে, তাই আমিও করেছিলাম।

আপনি একজন স্টেশন অফিসার হয়ে সরকারি দপ্তরের ভেতরে বহিরাগত নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণ করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ কাজ করা ঠিক হয়নি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর ও শেরপুরের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, অফিস চত্বরে একজন স্টেশন অফিসারের এমন কাজ কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com