1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প মানবাধিকার কমিশন আইন দিয়ে বিএনপি-জামায়াতকে দমন করা হয়েছে: সংসদে হাসনাত এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন ৪০ দিন পর খুলে দেওয়া হলো পবিত্র আল-আকসা মসজিদ

ঝিনাইগাতিতে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে জামায়াতের সেক্রেটারী নিহত, আহত দুইশতাধিক

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুর-৩ ঝিনাইগাতি ও শ্রীবরদী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি’র নেতাকর্মীদের মাঝে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনা সদস্যসহ উভয়পক্ষের অন্তত দুই শতাধিক নেতাকর্মী। আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে প্রথম দফায় এবং ঝিনাইগাতি বাজারে সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত দ্বিতীয় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল তিনটার সময় ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনে প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল, ঝিনাইগাতি থানার ওসি নাজমুল হাসান, প্রতিদ্ব›দ্বী সব প্রার্থীসহ অন্যান্যরা ইশতেহার পাঠ মঞ্চে অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলেন।

আগে থেকেই অনুষ্ঠানস্থলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্ধারিত আসনে বসে ছিলেন। তবে বিএনপির অনেক নেতাকর্মী বিলম্বে এসে বসার আসন না পেয়ে জামায়াতের কর্মীদের সাথে বাকবিতÐায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চেয়ার ছুঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষে সংঘর্ষ বাধে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে ফেলা হয় ও পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ঝিনাইগাতি বাজারে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয় এবং মিনি স্টেডিয়াম এলাকায় জামায়াতের নেতাকর্মীদের অবরুদ্ধে করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয় ঝিনাইগাতিতে। বিএনপির পক্ষে শেরপুর-৩ আসনে মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিএনপি নেতৃবৃন্দ তাদের ওপর জামায়াতের হামলার ঘটনায় বিকেলেই সংবাদ সম্মেলন করেন।

সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের নিরাপদে চলে যেতে অবস্থান নিয়ে সুযোগ করে দেয়। এসময় জামায়াতের নেতাকর্মীরা ঝিনাইগাতি বাজার হয়ে ফিরতে চাইলে আগে থেকে প্রস্তুতি নেওয়া বিএনপি নেতাকর্মীরা জামায়াতের মুখোমুখি হয়। এসময় দুইপক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ছয়টা থেকে চলা সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী। এসময় উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়াতে দেখা যায়। পরিস্থতি সামাল দিতে গিয়ে সেনা সদস্যরা আহত হন। দীর্ঘ সময় ধরে দুই দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুইশ জন আহত হন। আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহতদের শেরপুর সদর ও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মারা যান। এ নিয়ে জেলাজুড়ে উত্তেজনা তৈরি হয়। জেলা জামায়াতের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদের ওপর বিএনপির হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, বর্তমানে পুরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com