1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে জামায়াত প্রার্থীর মৃত্যু, দুই দফা জানাজার পর দাফন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটসমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কসংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা এবং বিকাল পাঁচটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, আলহাজ্ব নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল। নির্বাচনের সময়সূচির কারণে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। শবে বরাতের রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে দশটার দিকে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলহাজ্ব নুরুজ্জামান বাদল শ্রীবরদী তাতিহাটি আইডিয়াল তাতিহাটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তার একমাত্র ছেলে নাজমুস সাকিব নবম শ্রেণির শিক্ষার্থী।

তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোর্শেদ জিতু, আমার বাংলাদেশ এবি পার্টির সেক্রেটারি মুকছেদুল ইসলাম হীরা, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com