1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একশ কৃষক-কৃষাণীর মাঝে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে পৌর শহরের পালপাড়া মহল্লায় অঙ্গীকার ফাউন্ডেশন এর উদ্যোগে এই চারা বিতরণ করা হয়।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। জাতীয় কৃষক সমিতির আওতাধীন চারা বিতরণী এ অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুজিব, জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানা।

অন্যান্যের মাঝে জাতীয় কৃষক সমিতির সদস্য সফুরা খাতুন, আব্দুল মালেক, রহিম মিয়া ও মনোয়া খাতুন বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com