
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দায়ে একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২-এর ৩(১) ধারা লঙ্ঘনের দায়ে ওই করাতকলকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান। অভিযানে জেলা পুলিশ ও জেলা বন বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।