1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মাছ ধরতে গিয়ে পানির ¯্রােতে ডুবে নিখোঁজ যুবক রাশেদ মিয়া (২৪)র মরদেহ প্রায় একদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পানিতে তাঁর মরদেহ ভেসে ওঠলে উদ্ধার করা হয়। নিহত রাশেদ উপজেলার ধনাকুশা বাঁশকান্দা এলাকার জমির উদ্দীনের ছেলে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই এলাকায় মাছ ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয় সে।

স্থানীয় সূত্র জানায়, ধনার বিলে সকালে মাছ ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে ডুবে নিখোঁজ হয় রাশেদ। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দিনভর তল্লাশি অভিযান চালিয়েও রাশেদের সন্ধান পায়নি। পরে উদ্ধারকারী দল অভিযান শেষ করে ফিরে যায়।

শুক্রবার সকাল থেকে স্থানীয়রা আবারও খোঁজাখুঁজি শুরু করলে সকাল ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাওটানা ব্রিজ এলাকায় পানির ওপর রাশেদের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়ি নিয়ে যান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com