1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিএএফ ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচন নিরবিচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। ঘাটিতে অবস্থানরতদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে।

তিনি জানান, এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচনে বিমানবাহিনীর ৩ হাজার ৭’শ ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com