1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুরের নির্বাচনী অফিস ভাঙচুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনী : ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ইজ্জতপুরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ফেনী-২ আসনের মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনি কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের যেকোনো সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দুর্বৃত্তরা। সকালে প্রার্থীর সমর্থকরা অফিসের অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মত বাসায় ফিরি। সকালে শুনতে পাই আমাদের অফিসটি তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি।

স্থানীয় ঈগল প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, মুজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ ফেনী-২ আসনের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। নির্বাচনি অফিস ভাঙচুর একটি চরম অন্যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।

ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, আমাদের কার্যালয়ে ভাঙচুরের বিষয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। এসব সন্ত্রাসী কার্যক্রম স্থানীয়জনতাকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com