1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ৫০০ কোটি টাকার ঋণ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে চাকরিচ্যুত হয়ে কিংবা যে কোনো কারণে বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমদের (ঢাকা-২০) এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সাতদিন বিরতির পর সকাল সোয়া ১১টার দিকে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে করোনায় মৃত কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্পসুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ দেওয়ার জন্য আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছি। এ সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারেন সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। বিদেশস্থ বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে আমরা দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

বেনজীর আহমদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রাণঘাতী কোভিড-১৯ এর মত বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি। আম্ফানের মত ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি।  আগামীতে বন্যা আসবে সেটাও মোকাবিলা করতে হবে। সেই প্রস্তুতিও আমাদের আছে, আমরা নিচ্ছি। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার লক্ষে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যত বাধা আসুক তা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com