1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল কেন সমালোচনা করে, প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২০২২ ফুটের পতাকা নিয়ে পাবনায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস স্টেশনে ফায়ার সার্ভিস কর্মকর্তার নাচানাচির ভিডিও ভাইরাল শ্রীবরদীতে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফের ভূমিকম্প অনুভূত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ভারতের সিকিমে দফায় দফায় ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত কয়েক ঘণ্টায় ভারতের হিমালয় অঞ্চল সিকিমে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকায় অন্তত আট থেকে ১০ বার কম্পন রেকর্ড করা হয়েছে।

এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। রংপুর বিভাগের পাশাপাশি নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকা।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন হয়। ভোর ৬টা পর্যন্ত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। গভীরতা কম হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় কম্পনের পর এ ধরনের আফটারশক হওয়া স্বাভাবিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com