1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেব: রুমিন ফারহানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে ঘরের লোকরে গ্যাস দিতে হবে। আর না হলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, আমি যা বলি তাই করি। রোববার হবে বৃহস্পতিবার হবে, ৫ লাখ টাকা লাগবে এসব আমি বলি না। আমি ঘরের মেয়ে, আমারে হাঁস মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে। এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়ন হবে।এমপি হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিবো। তখন দেখবো কিভাবে চিকিৎসা নিতে হয়। অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিয়েছি; এইটার কারণ হল—এখানে আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এটা আমার বাবার জন্মভূমি। আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।

বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বার সায়েদ মিয়া ও হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম, সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com