1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পদত্যাগপত্র পাঠিয়েছেন বিচারপতি নাইমা হায়দার

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন বিচারপতি মামনুন রহমান।

উল্লেখ্য, নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত হন। ১৯৮৯ এবং ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com