1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর, বিএনপির পাল্টা দাবি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি, প্রচারণায় বাধা এবং কিছু কেন্দ্রে ভোট ডাকাতির পরিকল্পনার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মু. গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে।

তিনি আরও দাবি করেন, উপজেলার বিভিন্ন স্থানে তাঁদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। নকলার চন্দ্রকোনা ও চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে ভোট ডাকাতির প্রস্তুতির তথ্যও পেয়েছেন বলে জানান তিনি। এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়াত প্রার্থী।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নির্বাচনী পরিচালনা কমিটির নালিতাবাড়ীর নির্বাহী প্রধান ভিপি আনোয়ার বলেন, শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপির এসব তথ্য পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছেন। চেষ্টা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com