1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট : সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রার্থীর এক এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান।

রাতের বেলা এজেন্টের কেন্দ্রে প্রবেশের বিষয়টি নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

রাত একটার দিকে এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা করেছে। ঘটনাটি জানতে পেরে প্রার্থী সেখানে যাচ্ছেন বলেও জানানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, প্রিসাইডিং কর্মকর্তা কেন এজেন্টকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাতের বেলা কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com