1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুর-১ আসনে জামায়াত ও শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের মধ্যে একটি স্থগিত ও অপর দু’টি আসনে উৎসবমুখর নির্বাচনে একটিতে জামায়াত এবং অপরটিতে বিএনপি বিজয়ী হয়েছে। এছাড়াও এ দু’টি আসনে গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হয়েছে।

শেরপুর-১ (শেরপুর সদর) আসনে ১৪৫টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাফেজ রাশেদুল ইসলাম। নিকটতম প্রতিদ্ব›দ্বী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এ আসনে ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৫। এখানকার পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৪৭২, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৮ ও হিজরা ভোটার সংখ্যা ৮ জন মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। মোট ভোট প্রদান করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ১৫৬। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১৮৩ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ১৫৬। ভোট প্রদানের শতকরা হার ৬১.০৮%।

শেরপুর-২ আসনে ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফাহিম চৌধুরী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট। এছাড়াও হাতপাখা প্রতীকে আব্দুল্লাহ আল কায়েশ পেয়েছেন ৪ হাজার ৮৭৭ ভোট এবং ঈগল প্রতীকে আব্দুল্লাহ বাদশা পেয়েছেন ১ হাজার ৩৮ ভোট।

এ আসনে ২১টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৮৬ ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। মোট ভোট প্রদান করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭৫৩। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৭২২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৩১। ভোট প্রদানের শতকরা হার ৫৪.০৩%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com