1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সেলুনের বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তিতাস গ্যাসের একটি সংযোগ পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকা ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন একটি সেলুনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধদের একজন নরসুন্দর মিন্টু। তাৎক্ষণিকভাবে পথচারী শিশুসহ অন্যদের নাম জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিলো। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৫জন দগ্ধ হন।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছে বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তারা বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে তদন্ত করে দেখছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com