1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ: ব্যারিস্টার ফুয়াদ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল : বিএনপির নেতা–কর্মীদের আচরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)। তিনি বলেন, দলের ভেতরে যারা ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণ করছেন তাদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমানের জন্য ‘ভয়াবহ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। চর দখলের মতো নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ’২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ছিলেন।

তারেক রহমানকে উদ্দেশ করে ফুয়াদ বলেন, বিএনপি যদি তাদের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তবে এই নেতা–কর্মীদের নিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তার ভাষ্য, ‘শেখ হাসিনার চেয়েও খারাপ পতন হবে।’

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেন, নির্বাচনে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা তিনি পেশাদার উল্লেখ করে কৃতজ্ঞতা জানান।

বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।

নিজের আসনে ভোটের দিন বিভিন্ন কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে প্রবেশ, এজেন্টদের বের করে দেওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন ফুয়াদ। তিনি বলেন, বাবুগঞ্জে কেন্দ্র দখলের খবর সামাল দিতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদী উপজেলার পরিস্থিতির দিকে নজর দেওয়া সম্ভব হয়নি।

মুলাদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে পৌঁছাতে না পারায় সেখানে অনিয়ম বেশি হয়েছে বলেও দাবি করেন তিনি। ভোট শেষে এজেন্টরা নিরাপদে গিয়ে ফোনে এসব তথ্য জানিয়েছেন বলে জানান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে কয়েকটি কেন্দ্রের অনিয়মের ছবি প্রদর্শন করে তিনি বলেন, ‘এ ধরনের চর দখল ও জালিয়াতির নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে। গণভোটের চেয়ে এমপি ভোট বেশি পড়েছে—এতে বড় ধরনের কারচুপির প্রমাণ মেলে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com