1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগ দিয়েছেন বিএনপি পরিবার-এর আহ্বায়ক এবং দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সাংবাদিক, ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন।

আতিকুর রহমান রুমনের রয়েছে দীর্ঘ সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা ও রাজনীতির সমান্তরাল ধারায় সক্রিয় থেকে তিনি নিজেকে একটি নিবেদিত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রুমনের এই যোগদানকে সংশ্লিষ্ট মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার নেতৃত্বে পত্রিকাটি নতুন দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের মাধ্যমে আরও গতিশীল হয়ে উঠবে।

নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের নৈতিক মানদণ্ড বজায় রাখাই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com