1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রামুতে নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে মিলল কোটি টাকারও বেশি ইয়াবা

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজার : রামু থেকে নম্বরবিহীন একটি মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ হারুন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশ-এর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস। গ্রেপ্তার হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

পুলিশ জানায়, নম্বরবিহীন একটি মিনি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা এলাকা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রামুর শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।

এ সময় সন্দেহভাজন মিনি ট্রাকটি চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর সময় হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।

বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com