1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার- এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার।

বর্তমান সরকার বিনিয়োগ বাড়াবে, এছাড়া বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও কাজ করবে সরকার। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সরকারের বাণিজ্য খাতসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com