1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য, ব্যাগে মিলল ৫ ককটেল

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় একটি ব্যাগ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেটগেট এলাকায় মোবাইল ডিউটি ছিল। আমরা ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি করছিলাম। এ সময় চারজন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান।

এ সময় একজন কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের পিছু নেই। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া যায়। সেগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি যাত্রাবাড়ী থানার পরিবহন শাখায় কর্মরত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com