1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মাদক ডিলার ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা এমপি কিরণের

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর : মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুর রহমান কিরণ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভেদরগঞ্জের সখীপুর বাজারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

নবনির্বাচিত এমপি কিরণ বলেন, কেউ প্রমাণসহ কোনো মাদক ডিলারকে ধরিয়ে দিতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রমাণসহ ছবি আমাকে দেবেন, পুরস্কারের টাকা গোপনে আমার কাছ থেকে নিয়ে যাবেন।

তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচার বা আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কোনো অবস্থাতেই এ ধরনের কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।

সংসদ সদস্যের এমন ঘোষণায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ঘোষণা কার্যকরভাবে বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক ও সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com