1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সরে যেতে রাজি হননি।

পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com