1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই: ডিএমপি

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা : বইমেলাকে কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

তিনি বলেন, এবার মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সাদাপোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার। এ ছাড়াও থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই যাতে মেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com