1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর : শরীয়তপুরে নড়িয়া উপজেলার ‘বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমান শিকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগবিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, বহিষ্কারের বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। এ সংক্রান্ত কোনো চিঠি এখনও পাইনি।

এর আগের হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার গণমাধ্যমকে বলেছিলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন আমি একটি টেন্ডার সংক্রান্ত কাজে নড়িয়ায় ইউএনওর কার্যালয়ে ছিলাম। কারা ওই শিক্ষকের ওপর হামলা করেছে, তা আমি জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com