1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা : রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মুক্তার ব্যাপারী (৫৫), স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম ব্যাপারী (৩৩)।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ৫ তলা একটি ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিস টিম। তবে এর আগেই আগুন নিভে যায়। এরইমধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এই ঘটনায় তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com