1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

ভয়াবহ যুদ্ধের শঙ্কা বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইসরায়েলজুড়ে নাগরিকদেরত সতর্ক করার জন্য সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com