1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ

পায়রা বন্দরে শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার সড়ক যেন মরণফাঁদ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পায়রা বন্দরে শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার সড়কটি এখন যেন মরণফাঁদে পরিনত হয়েছে।
লালুয়া ইউনিয়নের বানাতি বাজার থেকে দুই কিলোমিটার ইটের সড়কের বেশ কয়েকটি স্থানে খানা-খন্দক অবস্থায় পড়ে রয়েছে। কোথাও কোথাও ইট সড়ে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। এমনকি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া, দশকানি, ছোনখলা ও চড়পাড়া গ্রামের কয়েক হাজার লোকজন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ঘূর্ণিঝড় আম্ফানসহ মালবাহী ট্রলি চলাচলের কারনে সড়কটি বেহাল দশা হয়ে পড়ে। বর্তমানে জরুরী রোগী যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পশরবুনিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের কারনে এখন আরো খারাপ অবস্থা হয়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন সাউগার বলেন, পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার দুই কিলোমিটার রাস্তাই খারাপ অবস্থা হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
লালুয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, এ সড়কটির ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু অদ্যাবদি কোন সুরাহা পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com