1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০১ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশান আজাদ মসজিদে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর তার মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটির উদ্দেশে নেয়া হবে।

মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com