1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুর-৩ আসনে প্রার্থী দিল জামায়াত

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২৬

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনে নতুন করে প্রার্থীতা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। প্রয়াত প্রার্থী নুরুুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই ও জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদকে এ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম কিবরিয়া ভিপি।

দলীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদুর রহমান অবসরের পর থেকে এলাকায় ব্যবসার পাশাপাশি বড় ভাই নুরুজ্জামান বাদলের সাথে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর তিনি আলোচনায় উঠে আসেন।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তৃণমূলের মতামতের ভিত্তিতে শেরপুর-৩ আসনে নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই মাসুদুর রহমান মাসুদের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্র তার মনোনয়ন নিশ্চিত করে।

গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অসুস্থতায় মারা গেলে এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ মার্চ রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ মার্চ। বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬-১০ মার্চ। আপিল নিষ্পত্তির তারিখ ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ। তবে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com